শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৮ রাষ্ট্রদূত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা ৮ জন রাষ্ট্রদূত সচিব পদ মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়- বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে ৮ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন- মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী।

সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102