শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বরিস জনসনের বিরুদ্ধে আসছে লেবারের ‘অনাস্থা প্রস্তাব’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। প্রস্তাবটি আনা হলে আজ বুধবারই তার ওপর ভোট হতে পারে। খবর রয়টার্স

এই অনাস্থা প্রস্তাব আনার অর্থ হচ্ছে- পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের আইনপ্রণেতারা জনসনের সরকার বহাল থাকবে কিনা তার ওপর ভোট দিতে পারবেন। ওই ভোটে বর্তমান সরকারকে টপকাতে না পারলে তা নতুন জাতীয় নির্বাচনের পথও উন্মুক্ত করে দিতে পারে। এদিকে জনমত জরিপে কনজারভেটিভরা লেবারদের তুলনায় পিছিয়ে থাকায় এবং টোরিরা তাদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করায় এবার অনাস্থা প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা কম।

এদিকে বরিস জনসনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন তা জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর। অর্থাৎ ওই দিন ক্ষমতাসীন দলের নতুন নেতার নাম ঘোষণা করা হবে। বিবিসি বলছে, আগামী ২১ জুলাইয়ের মধ্যেই টোরি এমপিদের দুই প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য পরে পোস্টাল ব্যালটে এই দুজনের মধ্যে একজনকে বেছে নেবেন।

এখন পর্যন্ত জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ১১ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন, প্রীতি প্যাটেলসহ আরও কয়েকজনও এ তালিকায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে ব্রেক্সিট অপরচুনিটিজ মন্ত্রী জ্যাকব রিস-মোগ টেলিগ্রাফকে বলেছেন, তিনি নেতা হওয়ার দৌড়ে থাকছেন না।

প্রসঙ্গত নিজ দলের এমপি-মন্ত্রীদের বিদ্রোহের মুখে গত সপ্তাহে জনসনকে পদত্যাগ করতে হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102