শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং হোসেনগাঁও ইউপির নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মতিউর রহমান মতির নৌকা প্রতীক অফিসের পোষ্টার ছিঁড়ে ফেলা ও অফিস ভাংচুর করা হয়েছে৷

জানা গেছে,হোসেনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মতিউর রহমান মতির নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।এ ঘটনায় ২জন আহত হয়েছেন। রোববার (১০জুলাই) রাত প্রায় সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কলিগাঁও নয়াবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন নৌকার কর্মী রুহুল আমিন ও হাবিব।আহত ২জনে রানীশংকৈল  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে,রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীনসহ তাঁর কর্মী-সমর্থকেরা একটি নির্বাচনী মিছিল নিয়ে বাজারের ক্লাব মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়৷ পথসভার পাশেই কলিগাঁও নয়া বন্দর ক্লাব ঘরে নৌকার নির্বাচনী ক্যাম্পের কর্মীরা তাঁদের সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করেন। আওয়াজ কমাতে বললেও নৌকার কর্মী-সমর্থকেরা সে কথা কানে তোলেননি। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। আহত রুহুল আমিন ও হাবিবের অভিযোগ,নাসিরসহ তাঁদের লোকজন অতর্কিত আমাদের নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা করেছেন এবং আমাদের বেধড়ক মারধর করেছেন।’

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীন এ প্রতিনিধিকে  বলেন,
আসলে আমার পথসভায় বাধা দিয়ে তাঁরাই আবার এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁদের নির্বাচনী ক্যাম্প নিজেরা ভেঙে আমাদের দোষারোপ করছেন। আমাদের বিরুদ্ধে সব অভিযোগ বানোয়াট।

নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মুঠো ফোনে বলেন,নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের নেতারা দেখছেন। তাঁদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102