শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ক্ষোভে রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি-২০ সম্মেলন ত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকনঃ ইউক্রেনে হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা করায় জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবোক জি-২০ জোটের পররাষ্টমন্ত্রীদের সম্মেলনে তার বক্তব্যে রাশিয়ার সমালোচনা করছিলেন। ইউক্রেনে হামলা করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া কথা বলছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।আর এসব বক্তব্যের প্রতিবাদে তিনি সম্মেলনস্থল থেকে ওঠে চলে যান।

রুশ কূটনৈতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চ্যুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার বক্তব্য দেওয়ার কথা ছিল।তাছাড়া তিনি বিকালের অধিবেশনে যোগ দেননি কারণ ওই সময় কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কড়া সমালোচনা করেন।

উল্লেখ্য ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102