বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন তিনি ।

বেলজিয়াামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান ও উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102