বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মনির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী ও বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ।

বুধবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

মামলায় পরীমনির দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। তারা হলেন- ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

আদালত এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলার বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ জুলাই নির্ধারণ করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102