শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইউনিসেফ চায় শিক্ষকদের ভীতিমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় শিক্ষকদের ওপর হামলা-হত্যা-হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শ্রেণিকক্ষে ‘ভীতিমুক্ত পরিবেশে পাঠদান’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।

বুধবার (৬ জুলাই) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেছেন, শিক্ষকের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।

ধর্মীয় সংখ্যালঘু শিক্ষকদের নির্যাতনের ঘটনা বাংলাদেশে একেবারে নতুন নয়। তবে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ ছড়িয়ে নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে অপদস্থ করা এবং সাভারের আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনা নতুন করে নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে দেশজুড়ে। মাস তিনেক আগেও মুন্সীগঞ্জে ক্লাসে ‘ধর্ম নিয়ে আপত্তিকর’ কথা বলার অভিযোগ তুলে আরেক হিন্দু শিক্ষককে অপদস্ত করা হয়, পাঠানো হয় কারাগারে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শিক্ষক হেনস্তার যেসব ঘটনা ঘটছে, তাতে শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদানে চাপ তৈরি হওয়ার কথা জানাচ্ছেন শিক্ষকরা। ‘অপমান এড়াতে’ ভয় নিয়েই যাচ্ছেন ক্লাসে। ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট তার বিবৃতিতে বলেন, বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে।

পাশাপাশি শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালন করার জন্য, শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটানো এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে পারার সুযোগ দিতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102