সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ঈদুল আযহা উপলক্ষ্যে ৮দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420

খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ৮দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপ । পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

বুধবার (৬ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কোবরাবি ঈদ উপলক্ষে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের সি অ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে এ সিদ্ধান্ত  নেয়া হয়েছে।

শনিবার (১৬ জুলাই) আবার ওসকাল থেকে পুনরায়  বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102