শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫১৪ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম,যুক্তরাষ্ট্র: আগামী ২০ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। গত ৪ জুন (শুক্রবার) জ্যাকসন হাইস্টস্থ এক রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের একসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা ড.প্রদীপ কর এর সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, আওয়ামী লীগ নেতা মনজুর চেীধুরী, আওয়ামী লীগ নেতা সাদেকুল বদিউজ্জামান পান্না, আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার প্রমুখ। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ জুন সন্ধ্যা ৬ টায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইস্টস্থ ৭২ নং স্ট্রিটে “ইটজী চাইনীজ” রেস্তোরায় বাংলাদেশ “আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পূর্নমিলনী” অনুষ্ঠানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টান এ যুক্তরাষ্ট্র প্রবাসী সবাইকে সংগঠনের পক্ষথেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102