শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ পাঠালেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া : সিলেটে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিকভাবে সহযোগীতা পাঠালেন  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার কাছে বন্যা প্লাবিত বানভাসি মানুষদের সহযোগীতার জন্য  এ নগদ অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধাগন।

এসময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহাবুবুর রহমান,ডেপুটি কমান্ডার বসির আলম,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া,এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদ, সদস্য সচীব আব্দুর রাজ্জাকসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, সুনামগঞ্জসহ দেশের উত্তরের  বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়।  বন্যায় প্লাবিত এসব জেলায় মানুষদের জায়গা হয়েছে কোন স্কুলে কিংবা কোন আশ্রয় কেন্দ্রে। বন্যায় আপন ঘর বাড়ি ছেড়ে আসা মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটসহ নানা দূর্ভোগে৷ সেসব বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তেঁতুলিয়ার সকল মুক্তিযোদ্ধারা তাদের ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান ও উপজেলার বিভিন্ন হাট বাজারে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। সংগ্রহকৃত মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রেরণ করেছেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102