বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে বন্যায় দূর্গত ও পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত উমরপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন,উমরপুর ইউনিয়নবাসী কার্ডিফ, উমরপুর ইউনিয়নবাসী হাইড মানচেষ্টারের উদ্যোগে উমরপুর ইউনিয়নের দেড় সহস্রাধিক বন্যাকবলিত পরিবারের মধ্যে নগদ ৫শ টাকা এবং ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনদিন ব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার (৪ জুলাই)। ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ৫শ পরিবারকে ত্রাণ এবং নগদ অর্থ বিতরণের মাধ্যমে শুরু হওয়ায় কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকারের বিশেষ বিশেষ উদ্যোগের মাধ্যমে বন্যাক্রান্ত লোকজনের কল্যানে যোগউপযোগী সিদ্ধান্ত গ্রহন করেছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ধারাবাহিকতায় সিলেট জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বন্যার্তদের সার্বিক সহযোগিতার চেষ্টা অব্যাহত রয়েছে। গনমানুষের দল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ত্রান সামগ্রী বানবাসীদের ঘরে ঘরে পৌছে দিচ্ছে। দেশের যে কোন দূর্যোগে ও দুঃঃসময়ে আমাদের প্রবাসীরা যে গুরুত্বপূর্ন অবদান রাখেন তা অপূরনীয়। চলমান বন্যায় উমরপুর ইউনিয়নের প্রবাসীরা সম্মেলিত ভাবে যেভাবে এগিয়ে এসে দুঃস্থদের সহায়তার হাত প্রসারিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দেশ ও সমাজের কল্যানে এসব কাজ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান। ইউপি সচিব মারতি নন্দন দাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক কাওসার আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, তাজপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুর ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে উমরপুর ইউনিয়নের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্খিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102