শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ডেনমার্কে শপিংমলে বন্দুকধারীদের হামলা, বহু হতাহতের আশঙ্কা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীরা হামলা চালিয়েছেন। এ হামলায় বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ।

রোববার কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিংমলে এ হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এ ঘটনায় ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, বন্দুকধারীরা শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালনায়। এ ঘটনায় তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির পুলিশ আরও বলছে, এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102