মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের রেকর্ড রপ্তানি আয় ৫২ বিলিয়ন ডলার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রপ্তানি আয়ে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে। ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রবিবার (৩ জুলাই) এ পরিসংখ্যান প্রকাশ করে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তা আগের অর্থ বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ।

গত অর্থ বছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি। এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102