শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বন্যাকবলিত মৌলভীবাজারের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১৬ দিন ধরে মৌলভীবাজারের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও আশ্রয়কেন্দ্র খোলা আবার কিছু প্রতিষ্ঠানে পানি ওঠায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কবে খুলবে সে ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলায় মোট মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩২০টি। এর মধ্যে বন্যাকবলিত হয়েছে ৪১টি, পাঠদান বন্ধ রয়েছে ৬২টিতে এবং আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ২৯টিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুড়ী উপজেলা।

এদিকে জুড়ীর সদর জায়ফরনগর, পশ্চিম জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৫টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্যাকবলিত হয়েছে। সেখানেও বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে হাঁটুসমান পানি। প্রতিষ্ঠানের দুটি ভবনের দোতলায় আশ্রয়কেন্দ্র করা হয়েছে। সেখানে অন্তত শতাধিক পরিবারের ঠাঁই হয়েছে।

কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁইয়া জানান, প্রতিদিনই বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কোথাও পানি কমার খবর মেলেনি।

স্থানীয়রা জানায়, জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এলাকায় বৃষ্টি ও উজানের পানি হাকালুকি হাওরে গিয়ে পড়ে। সেখান থেকে তা সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় অবস্থিত কুশিয়ারা নদী দিয়ে নিষ্কাশন হয়। কিন্তু কুশিয়ারা নদীতে এখন পানি বেশি। এ কারণে হাওরের পানি ধীরগতিতে কমছে। এ কারণে দুই উপজেলায় বন্যা প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামছে না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102