বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

করোনা প্রতিরোধী নেজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাস প্রতিরোধী সূঁচবিহীন একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

শনিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, এই টিকা আবিষ্কারের করেছেন সুইডেনের বিজ্ঞানীরা। পাউডারের মতো নাক দিয়ে নেয়ার এ টিকা সুইডেনে প্রাণীর দেহে পরীক্ষা সম্পন্ন হয়েছে, এবং শতভাগ সফলতা পাওয়া গেছে। এখন বিজ্ঞানীরা মানব দেহে ট্রায়াল করবেন। প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসকের উদ্যোগে মানব ট্রায়ালের প্রথম পর্যায়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সুইডেনের ইম্যিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং এবি বা আইএসআর মানব ট্রায়ালের জন্য কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।

এর সিআরও হিসাবে কাজ করছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রথম দফায় দুই শত স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানো হবে। সেখানে নিরাপদ বলে প্রমাণিত হলে দ্বিতীয় দফায় আরও বেশি মানুষের ওপর পরীক্ষা চালানো হবে। সেখানে সফলতা পাওয়া গেলে তৃতীয় পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর পরীক্ষা করা হয়।

ডা. এবিএম আবদুল্লাহ জানান, বাংলাদেশে ফেজ-ওয়ান ট্রায়ালে ১৮০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে, যারা সবাই স্বাস্থ্যকর্মী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ‘বাংলাদেশে ট্রায়াল হলে আমরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকবো। আমরা সেটা উৎপাদনের অনুমতি পাবো। ফলে এটা আমাদের জন্য একটি বিরাট সুযোগ হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102