

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস আর নেই। আজ শনিবার (২ জুলাই) ভোর পাঁচটা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এর আগে গত ২৮ মে মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম