মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার রাজধানীর এফডিসিতে আয়োজিত বাজেট নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সামাজিক সূচকে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কিন্তু শিক্ষককে এভাবে হত্যা করা কিংবা হেনস্তা পাকিস্তান ও ভারতে হয় না। যেটা আমাদের দেশে হচ্ছে। এসব নিয়ে আলোচনা করা দরকার। কেন এসব ঘটছে। আমাদের মধ্যে পরমতসহিষ্ণুতার মারাত্মক ঘাটতি আছে। এসব শিখতে হবে।

তিনি আরও বলেন, সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে এক শিক্ষকের গলায় জুতার মালা পরানো অসভ্যতা ও জাতীয় লজ্জা। ষাটের দশকে এসব ঘটনা চিন্তাও করা যেত না। এখন দিনদুপুরে কিশোর, তরুণেরা দা, লাঠি, রামদা, টেঁটা, বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটি চরম অসভ্যতা ও লজ্জার। এসব ঘটনা আমাদের মাথা হেট করে দেয়।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এটা ঠিক যে দেশে পুঁজিবাদের বিকাশ ঘটছে। পুঁজিবাদী গোষ্ঠী অবশ্যই আছে। তারা সংসদে আছে, প্রশাসনে আছে, কৃষিতে, ব্যবসায় সবখানেই আছে।

পাচার করা অর্থ দেশে ফেরত আনার সুযোগের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, নীতিশাস্ত্র ও আইন দুটো ভিন্ন বিষয়। পাচার করা অর্থ দেশে ফেরত আনার সুযোগ নৈতিকভাবে ঠিক নয়। কিন্তু আইনগতভাবে বাধা দেয়ার সুযোগ নেই। কারণ, সরকার আইনগতভাবেই এটি করেছে। তবে আমার মত হচ্ছে, টাকা ফেরত আনার সুযোগ দিলেও এটা কাজে দেবে না। যারা টাকা চুরি করে কানাডা, সুইজারল্যান্ডে নিয়ে গেছে, তারা সেই টাকা নিয়ে আসবে না। চোরে না শুনে ধর্মের কাহিনি। হয়তো সামান্য আসতে পারে। যেমন কেউ ১০ হাজার কোটি টাকা পাচার করেছে। তিনি এক হাজার কোটি টাকা নিয়ে এলেন। কিন্তু ৯ হাজার কোটি টাকার খবর থাকবে না। আমরা ওই এক হাজার কোটি টাকা নিয়েই কথা বলব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102