শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

অতিরিক্ত মদ্যপান: ব্রিটিশ ডেপুটি চিপ হুইপ পদত্যাগ করলেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: অত্যধিক পরিমাণ মদ খেয়ে মদ্যপ থাকার কারণে শেষপর্যন্ত পদত্যাগ করেছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির ডেপুটি চিপ হুইপ ক্রিস পিনচার। এ জন্য তিনি অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য আরেকটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ক্রিস পিনচার কনজার্ভেটিভ দলের এমপিদের মধ্যে শৃংখলা বজায় রাখার দায়িত্বে ছিলেন।

কিন্তু বুধবার রাতে কনজার্ভেটিভ পার্টির প্রাইভেট সদস্যদের ক্লাব লন্ডনের পিকাডিলিতে অবস্থিত কার্লটন ক্লাবে উপস্থিত দু’জন সহকর্মী অতিথিকে আকস্মিক আক্রমণ করেন তিনি। এ সময় তিনি ছিলেন মদ্যপ। পরে যখন চেতনা ফেরে তখন তিনি বিষয়টি আঁচ করতে পারেন এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে ক্ষমা চান। পদত্যাগ করেন। তাতে তিনি বলেছেন, সরকারে দায়িত্ব পালন আমার জীবনের বড় সম্মান ছিল। প্রধানমন্ত্রীর কাছে লেখা পদত্যাগপত্রে তিনি বলেছেন, বুধবার রাতে আমি খুব বেশি মদ পান করেছিলাম। ডেইলি মেইল

ক্রিস বলেন, অতিরিক্ত মদ খাওয়ার জন্য নিজে এবং অন্য মানুষদের সামনে আমি খুব বেশি বিব্রত। শেষ পর্যন্ত আমি আপনার কাছে এবং সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাই। আমি যা করেছি তার জন্য আমার মনে হয় ডেপুটি চিপ হুইপ পদ ত্যাগ করাই হবে উত্তম। আপনার কাছে এবং যাদেরকে আমি হতাশ করেছি, তাদের কাছে আমি ঋণী। আপনাকে আমি নিশ্চয়তা দিতে চাই যে, ব্যাকবেঞ্চ থেকে আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে যাবো। কোভিডের পরে এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ যেভাবে মোকাবিলা করছেন, সেক্ষেত্রে আপনার উত্তম সাফল্য কামনা করি। 

করোনা মহামারিকালে যখন লকডাউন চলছিল তখন ডাউনিং স্ট্রিটে গোপনে পার্টি দিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন অসদাচরণ করেছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন জনসন। 

ক্রিস পিনচার ব্রিটেনের তামওয়ার্থ থেকে নির্বাচিত এমপি। ক্রিস হিটন-হ্যারিসের পাশাপাশি চিপ হুইপ হিসেবে গত ফেব্রুয়ারিতে তাকে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব দেয়া হয় পার্টিতে শৃংখলা ফেরানোর। বিশেষ করে এমপিদের মধ্যে। তবে এ নিয়ে তিনি হুইপ অফিস থেকে দ্বিতীয়বার পদত্যাগ করলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরে জুনিয়র হুইপ হিসেবে পদত্যাগ করেন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102