বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য স্পেশালাইজড হাসপাতাল নিয়ে সমঝোতা স্মারক সই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের জন্য একটি হাসপাতাল পরিচালনার সমঝোতা স্মারক সই হয়েছে। 

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ‘উখিয়া স্পেশালাইজড হাসপাতাল’এ সেবাদান ও পরিচালনা সংক্রান্ত এ সমঝোতা স্মারক সই হয়। ১৭ হাজার ৫০০ বর্গফুটের এ হাসপাতালে মোট কক্ষ সংখ্যা ৬০টি । এখানে চোখ ও দাঁতের চিকিৎসা এবং অপারেশন সার্পোটসহ বিভিন্ন ধরণের বিশেষায়িত সেবার সুযোগ আছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মধ্যে এ ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । 
সমঝোতা স্মারকে ইউএনএইচসিআর এর পক্ষে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ জোহানেস ক্ল, স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষে সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর পক্ষে সচিব কামরুল হাসান স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচাল আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াতসহ অন্যান্য কর্র্মতারা উপস্থিত ছিলেন।  হাসপাতালটি  ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বলপূর্বক ব্যস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় জনগণের চিকিৎসার জন্য মালেশিয়ান সরকার “মালেশিয়ান ফিল্ড হাসপাতাল” নামে চালু করে।

কোভিড-১৯ এর কারণে মালেশিয়ার পক্ষে এ হাসপাতালে সেবা প্রদান ব্যাহত হয় এবং তারা  ২০২১ সালের ১৪ মার্চ এ হাসপাতাল পরিচালনায় অপারগতা প্রকাশ করে। মালয়েশিয়ান সরকার পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের কাছে এ হাসপাতালটি হস্তান্তর করে।বাংলাদেশ সরকার এ হাসপাতালটি স্পেশালাইজড হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে।

ইউএনএইচসিআর এ হাসপাতালের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করে এবং হাসপাতালের অবকাঠামো গড়ে তোলে। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102