শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিয়তই বিষাক্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও প্রতিনিয়তই বিষাক্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত ওয়েবিনারে এ কথা বলেন তিন।ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রযায়িক উপাদান যুক্ত হচ্ছে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজই করা সম্ভব নয়।তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে। আমাদের সেটি থেকে উত্তরণে কাজ করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সভা-সেমিনারে সমাধান করলে হবে না। বাস্তবভিত্তিক কাজ করতে হবে। যেটি প্রধানমন্ত্রী বলে থাকেন। তিনি আজ বৃক্ষরোপন করে এই দিবসের উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা করেছে। অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এতে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি ইকবাল হাবিব, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া থেকে গবেষক আশরাফ দেওয়ান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102