বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

৮২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনপ্রশাসনে ৮২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের এখনো পদায়ন করা হয়নি।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্মসচিবের মোট সংখ্যা হলো ৭৩২ জন। যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা চারশোর কিছু বেশি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102