মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জে নতুন রাস্তা না করে ব্রিজ-কালভার্ট নির্মাণের নির্দেশ: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ব্রিজ-কালভার্ট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

তিনি জানান, সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে আর রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পানি যাতে অবাধ চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। আর ভাঙা অংশে নতুন করে রাস্তা করা যাবে না। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পুনর্বাসন কাজ করতে হবে।

এছাড়া কোথাও নৌরুট থাকলে সেখানে কালভার্ট নয়, ব্রিজ তৈরি করতে হবে। সেই সঙ্গে যেসব শহরে রেললাইন আছে, সেখানে রেলওভারপাস করতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102