বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

করোনায় আজ মৃত্যু দুই, শনাক্ত ২ হাজারের বেশি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের ‍মৃত্যু হয়েছে। আর নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১০১ জনের শরীরে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪২ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। তাদের একজন নারী ও অপরজন পুরুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102