বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

প্রধানমন্ত্রী ধন্যবাদ দিলেন রেহানা, জয়, পুতুল এবং ববিকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে অতীতের অনেক অপপ্রচারের কথা স্মরণ করতে গিয়ে দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়েন।

শনিবার (২৫ জুন) জাজিরায় এক বিশাল সমাবেশে বক্তৃতাকালে তিনি পদ্মা সেতুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং তার পরিবারকে লক্ষ্য করে বিরূপ মন্তব্যের কথা তুলে ধরেন।

নিজের ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের বিপক্ষে থাকা একটি অংশের লজ্জাজনক আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল তারা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাদের মানহানি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।’

প্রধানমন্ত্রী তাঁর তৎকালীন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মশিউর রহমান, তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে এই সব অপমানের জবাব’।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102