বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পদ্মায় প্রধানমন্ত্রীর মাতৃত্বের পরশে পুতুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কাছে প্রমত্তা পদ্মা নতজানু হয়ে আজ অভিবাদন জানিয়েছে। আর পদ্মার দামাল বাতাসও হার মেনেছে এই মমতাময়ী মায়ের কাছে। সেই মাতৃত্বের মধুর ও বিরল মুহূর্তটিও ধরা পড়লো পদ্মা সেতুর ওপর যখন মা মেয়ে পাশাপাশি হাঁটছিলেন। পদ্মার প্রবল বাতাস তখন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের চুল এলোমেলো করছিল। শত ব্যস্ততার মাঝেও মা শেখ হাসিনার নজর এড়ায়নি। একেই বলে মা। তিনি নিজের মাথা থেকে ক্লিপ খুলে মেয়েকে দিলেন চুল সামলাতে। বাতাস পারল না আর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মধুর ক্ষণটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর নিচে একজন ফেসবুক ব্যবহারকারী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ আহা!! কী মধুর এই ক্ষণ। মা তো মা’ই হয়। এতো বড় একটা দায়িত্বের ক্ষণেও মেয়ের চুলের দিকে তার নজর এড়ায়নি। ছবি তুলতে সমস্যা হচ্ছে তাই মাথা থেকে ক্লিপ খুলে মেয়েকে দিলেন বাতাসের হাত থেকে চুল বাঁচানোর জন্য। এমন কেন আপনি প্রধানমন্ত্রী? এতো ভালো না হলেই কি নয়? চোখের কোণ ভিজে গেলো।’ তিনি ভিডিওটি যিনি প্রকাশ করেছেন, তার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিডিওটির নিচে শত শত মানুষ মন্তব্য করেছেন, উচ্ছাস প্রকাশ করেছেন। প্রশংসার বানও বইয়ে দিয়েছেন অনেকেই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102