শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গর্ভপাতের আইনি অধিকার কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রে লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার কেড়ে নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত উল্টে দিয়ে নারীদের এই অধিকার কেড়ে নিয়েছে।

শুক্রবার এই সংক্রান্ত রায় দিয়েছে দেশটির আদালত। এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হল। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

গত মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের ফাঁস হওয়া একটি গোপন খসড়া নথিতে ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল হতে পারে বলে আভাস মিলেছিল। রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো সেই নথি প্রকাশ করেছিল।

তাতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’ উল্টে দেয়ার পক্ষে রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিগগিরই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাষ্ট্র / এইচআইকে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102