শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ইউক্রেনের পক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ইইউ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৪ জুন) প্রার্থিতা অনুমোদনের পক্ষে ভোট হয়েছে।

এতে ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯, বিপক্ষে ৪৫। অনুপস্থিত ছিলেন ১৪ জন সদস্য। একই সময় জর্জিয়া ও মলদোভার জন্যও ইইউ প্রার্থিতা অনুমোদন করে ইইউ পার্লামেন্ট। খবর ভয়েস অব অ্যামেরিকা ও ফক্স নিউজের।

এই ভোটের ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আরও একধাপ এগিয়ে গেল ইউরোপীয় মিত্রদের কাছে। রাশিয়ার চারমাসব্যাপী হামলার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য ইউরোপীয়রা ইউক্রেনকে প্রচুর পরিমাণে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে।

ইইউয়ের এই ভোটগ্রহণ এমন সময় অনুষ্ঠিত হলো, যখন মাঝারি পাল্লার রকেট সিস্টেমসহ সামরিক সাহায্য বাবদ ইউক্রেনকে ৪৫ কোটি ডলার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রার্থীর মর্যাদা পাওয়া নতুন এই তিন দেশকে ২৭ সদস্যবিশিষ্ট ইইউ ব্লকে যোগদানের জন্য ধারাবাহিকভাবে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করতে হবে। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, ‘ইইউয়ের প্রায় ৭০ ভাগ নিয়ম, রীতিনীতি ও মান প্রয়োগ করেছে’ ইউক্রেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102