বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

পদ্মা সেতু দিয়ে প্রতিদিন ৭৫ হাজার যানবাহন চলবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মহা ধুমধামে উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারপ্রধান পদ্মাসেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে যাবেন এবং সেখানে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। 

ইতোমধ্যেই পদ্মা সেতু বুঝে নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বুধবার (২২ জুন) বিবিএ-র কাছে আনুষ্ঠানিকভাবে এ সেতু হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। 

ইতোমধ্যেই সেতুর সব ধরনের কাজ শেষ হয়েছে। ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ২৬ জুন সকাল ৬টা থেকে এ সেতুতে গাড়ি চলাচল শুরু হবে। এ সেতু দিয়ে দৈনিক ৭৫ হাজার যানবাহন চলাচল করবে বলেই জানা গেছে।

জনসাধারণের জন্য ২৬ জুন পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়ার কথা জানিয়েছে সরকার। স্বপ্নের এই পদ্মা সেতু নিয়ে মানুষের আগ্রহ অনেক। ঢাকার সঙ্গে সরাসরি ২১ জেলাকে সংযুক্ত করবে এই সেতু। উপকৃত হবে অন্তত তিন কোটি মানুষ। 

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু নির্মাণ কাজ ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু করে সরকার। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে। ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির আয়ুষ্কাল ১০০ বছর। 

পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে দেশের ২১টি জেলা। এই সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ সরাসরি উপকারভোগী হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102