বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় স্টেটটির লগান কাউন্টিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, ‘বেল ইউএইচ-১বি’ মডেলের ওই হেলিকপ্টারে ৬ জন আরোহী ছিলেন। যাদের সবাই প্রাণ হারিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লগানের জরুরি অ্যাম্বুলেন্স অথরিটির অপারেশন চিফ রে ব্রায়ান্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন’।

জানা গেছে, হেলিকপ্টারটি বিনোদন ভ্রমণের জন্য ব্যবহার করা হতো। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লোগান কাউন্টি অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর সোনিয়া পোর্টার বলেন, ব্লেয়ার মাউন্টেনের কাছে ১৭ নম্বর রুটে হেলিকপ্টারটি নেমে আসে। তবে দুর্ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে, তা তিনি নিশ্চিত করেননি।

সোনিয়া পোর্টার বলেন, যে সময় দুর্ঘটনাটি ঘটেছিল, আমি মনে করি আবহাওয়া পরিষ্কার ছিল।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটবার্তায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102