শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার সচিবের দায়িত্ব নিলেন মকবুল হোসেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৪০ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া,সচিবালয়: মো. মকবুল হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের আগের সচিব খাজা মিয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।এর আগে গত ৩০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন মকবুল হোসেন। নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বৃহস্পতিবার মন্ত্রণালয়ে উপস্থিত হলে, মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মকবুল হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের পর পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতিতে অনার্স এবং ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মকবুল হোসেন দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, শ্রীলংকা ও মালদ্বীপ সফর করেছেন।বাল্যকাল থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মকবুল হোসেনের পৈত্রিক নিবাস কুষ্টিয়ার কুমারখালী থানার বল্লভপুর গ্রামে। ভলিবল ও টেনিস তার প্রিয় খেলা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102