মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

বাংলাদেশে আসছেন শিল্পা শেঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আসছে জুলাই মাসের ২৮ ও ২৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকা শেরাটন হোটেলে। এরপরই ৩০ জুলাই অনুষ্ঠিত হবে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

শুধু অতিথি হিসেবে নয় পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে অনেক এক্সাইটেড শিল্পা সেঠি। এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’ 

এছাড়া বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই এক্সপোতে পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন- মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম,  অপু বিশ্বাস, দীঘিসহ আরও অনেকে। 

দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরো অনেক আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশে ছোট-বড় ব্র্যান্ড ওনার যাদের শো-রুম আছে, এক বা একাধিক এবং অনলাইনে যারা কাপড় নিয়ে বিজনেস করছেন তাদের জন্য এই এক্সপোর আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান লেহেঙ্গা, থ্রি-পিসসহ মেয়েদের সব ধরনের কাপড়ের টপ মানুফাকচারার আর ডিজাইনাররা আসছেন এই এক্সপোতে। লেটেস্ট ডিজাইন, লেটেস্ট ফেব্রিক, ম্যাটেরিয়াল নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন অতিথিরা। এক্সপোতে ইন্ডিয়ান ব্র্যান্ড ছাড়াও থাকবে বাংলাদেশের বেশকিছু নামি-দামি কাপড়ের ব্র্যান্ড থাকবে বলে জানা গেছে।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102