বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

করোনা শনাক্ত ৮৭৪ মৃত্যু এক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গত একদিনে সারাদেশে ৮৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন সোমবার ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এছাড়া গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৭ হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৯২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102