বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

উইম্বলডনে খেলতে রাশিয়ার জাতীয়তা ছাড়লেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ঐতিহ্যবাহী উইম্বলডনে খেলতে রাশিয়ার জাতীয়তা ছাড়লেন নাতেলা জালামিদজে। নারী ডাবলসের এই তারকা গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যামে জর্জিয়ার হয়ে খেলবেন।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর রুশ ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করে উইম্বলডন কর্তৃপক্ষ।

২৯ বছর বয়সী জালামিদজে এর আগে গত মে’তে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেনে নিরপেক্ষ পতাকায় খেলেন।

আগামী ২৭ জুন উইম্বলডন শুরু হচ্ছে। যেখানে নারী ডাবলসে জালামিদজে খেলবেন সার্বিয়ার আলেকসান্দ্রা ক্রুনিকের সঙ্গে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102