বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

কাউন্সিলরদের সংবর্ধনা দিল ক্যামডেন বাংলাদেশি কমিউনিটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৫৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: লন্ডন বরো অফ ক্যামডেন কাউন্সিলের নব-নির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরদের সংবর্ধনা দিল ক্যামডেন বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন ইউকে।

রোববার ১৯ জুন ক্যামডেনের স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শেখ জাহেদ আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন ক্যামডেন কাউন্সিলের দ্বিতীয়বার নির্বাচিত মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই, ডেপুটি মেয়র কাউন্সিলর নাজমা রহমান, অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে ভূষিত সাবেক কাউন্সিলর আব্দুল হাই ওবিই, কাউন্সিলর শাহ মিয়া, কাউন্সিলর সমতা খাতুন ও কাউন্সিলর নাদিয়া শাহ ও কাউন্সিলর কেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজকর্মী মুহিব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাব্বির করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লন্ডন ক্যামডেন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সহ-সভাপতি আব্দুল মুকিত, সমাজকর্মী মহিদুর রহমান, সৈয়দ সুরুক মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, লন্ডন ক্যামডেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, সমাজকর্মী মাহমুদ আলী, হুমায়ুন কবির, গিয়াস উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।


অতিথিবৃন্দ সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংবর্ধিত কাউন্সিলরদের ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান। এবং ব্রিটেনের মূলধারার রাজনীতির সাথে আরো ব্রিটিশ বাংলাদেশিদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা নেয়ার জন্য কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হুমায়ুন কবির।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102