শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিয়ে করলেন মৌসুমী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: তথ্যপ্রযুক্তির উন্নয়নে মানুষ এখন অনেক কাজই সারছেন ঘরে বসে ডিজিটাল মাধ্যমে।  পণ্য বিক্রি, পাঠদান, অফিস, মিটিং-সেমিনার সবই চলছে অনলাইন প্ল্যাটফর্মে ও ভিডিওকলে বা জুম মিটিংয়ে।

এমনকি বর্তমানে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনও সারা হচ্ছে এই নেটমাধ্যমে।

অনেকের মতো কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীও বিয়ে করলেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথা জুম মিটিংয়ে। 

শুক্রবার নিজের জন্মদিনে জীবনের নতুন ইনিংস শুরুর খবরটি জানালেন এ শিল্পী। তসলিম মজুমদার নামে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করলেন মৌসুমী, মাত্র ৫০১ টাকা দেনমোহরে।

তসলিম যুক্তরাষ্ট্রে চাকরি করেন সেখানকার জনএফ কেনেডি বিমানবন্দরে।

গায়িকা মৌসুমী জানান,  সাত বছরের পরিচয় তসলিমের সঙ্গে আমার। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করব আমরা। সেটিই করেছি। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির জন্য। ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হই আমরা।  আমার বরের পরিবারের সদস্যরাও ছিলেন মিটিংয়ে। এর পর সেখানেই কবুল বলি আমরা। মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।

শিগগিরই দেশে ফিরবেন তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন গায়িকা মৌসুমী।
 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102