শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিক মোঃ শহিদুর রহমান জামাল এর মাতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্ক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, চ্যানেল এস এর স্কানথর্প ও হল সিটি প্রতিনিধি এবং ব্রিটিশ বাংলা অনলাইন টিভির চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান জামাল এর মাতা মোছাম্মদ মায়া বেগম এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা শনিবার বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরী গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হয় ও জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102