সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ব্রাজিলের অ্যামাজনে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে পাওয়া মানুষের দেহাবশেষের ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তা নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপসের। শুক্রবার ব্রাজিলের পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক পুরুষের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর কারণ শনাক্তের প্রক্রিয়া চলছে।

পুলিশি তল্লাশির সময়ে পাওয়া আরেকটি দেহাবশেষ আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দেহাবশেষটি শনাক্তকরণের প্রক্রিয়া এখনও চলছে।

পেরেইরা এবং ফিলিপস গত ৫ জুন পেরু এবং কলম্বিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত জাভারি উপত্যকায় নিখোঁজ হন। এই সপ্তাহের শুরুর দিকে, পুলিশ জঙ্গলের একটি কবর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে। আমারিলদো দা কস্তা অলিভেরা নামে এক জেলে এই দুইজনকে হত্যার কথা স্বীকার করেছে।

গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টের জন্য লেখা ফ্রিল্যান্স রিপোর্টার ফিলিপস একটি বই লেখার গবেষণার জন্য অ্যামাজনে যান। তার সঙ্গে ছিলেন আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরা। তিনি আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের সাবেক প্রধান।

পুলিশ বলেছে তাদের তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই হত্যাকাণ্ডে অলিভেরার বাইরে আরও ব্যক্তি জড়িত ছিল এবং তারা এখন জেফারসন দা সিলভা লিমা নামে একজনকে খুঁজছে। সূত্র: রয়টার্স

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102