শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিনামূল্যে সেবা দিচ্ছে ‘ভিভো’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাজার থেকে কেনা সমস্ত মোবাইল ফোনেই বিক্রয়পরবর্তী সেবা পাওয়া যায়। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ভিভো’ বিনামূল্যে সেবাদানের পাশাপাশি ‘ভিভো সার্ভিস ডে’তে এক্সেসরিজের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে।

‘ভিভো সার্ভিস ডে’ ২০২০ সাল থেকে শুরু হয়। গ্রাহকরা এদিন সার্ভিস সেন্টার থেকে ১০ শতাংশ ছাড়ে  ভিভো ব্র্যান্ডের চার্জার, ডাটা কেবল ও ইয়ারফোন কিনতে পারবেন। সেই সঙ্গে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের পার্টস ক্রয়ের ওপর দেওয়া হবে ১০ শতাংশ ছাড়।

প্রতি মাসের যেকোনো তিন দিন ভিভো ‘সার্ভিস ডে’ পালন করা হয়। ভিভোর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এক সপ্তাহ আগেই দিনটি সম্পর্কে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ‘ভিভো সার্ভিস ডে’ সম্পর্কে ফেসবুক পেজে গেলে সব তথ্য পাওয়া যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102