বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নতুন করে ২৩ জন করোনা আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

কাওছারুল আলম, মৌলভীবাজার: মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ইউকেবিডি টিভি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মৌলভীবাজার থেকে ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ২৩ জনের।এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মৌলভীবাজারে শহরের বড়কাপন এলাকার ১৭ জনের শরিরে করোনা পজেটিভ আসে এবং শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান এলাকার ৪ জন।মৌলভীবাজার করোনা আক্রান্তের হার ১৯.৩০ শতাংশ।উল্লেখ্য, সম্প্রতি রমজান মাসের শেষের দিকে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ যান তাঁরা। ঈদ উদযাপন শেষে চলতি সপ্তাহে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় ৭ জন ও বড়কাপন এলাকায় ৬৩ জন ব্যক্তি প্রবেশ করার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে রোববার শহরের চাঁদনীঘাট ও বড়কাপন এলাকার উপস্থিত হন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান।এ সময় স্থানীয় কয়েকজন কাউন্সিলরকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত মোট ৭১ জন ব্যক্তিকে করোনা সংক্রমন ঝুঁকি মোকাবেলায় সন্দেহ ভাজন হিসেবে কোয়ারেন্টাইন নিশ্চিতে তাদের অবস্থান করা বাসা গুলোতে লাল ফিতা টানিয়ে দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102