শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: ১৯৯৫ সালে মাইক্রোসফটের আইকনিক ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের যাত্রা শুরু। Windows 95 অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হয়েছিল এই ওয়েব ব্রাউজার। দীর্ঘ ২৭ বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই ব্রাউজারটি। যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা কমবেশি সবাই জানেন এই ব্রাউজার সম্পর্কে।

তবে বর্তমানে আরও আধুনিক সব ব্রাউজারের জন্য এর ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২ শতাংশ। এ কারণেই মূলত এক সময়কার জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারটি। শুরুতে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হলেও পরে তা বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট।

২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। সেই সময় বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশ ইন্টারনেট এক্সপ্লোরার ধরে রেখেছিল। যদিও প্রতিযোগী কোম্পানিগুলো একের পর এক ব্রাউজার তৈরি করে বাজারে আনার কারণে ধীরে ধীরে এই আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে।

যে কারণে ২০১৬ সালেই এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট। সেই সময় মাইক্রোসফট নিয়ে আসে তাদের নতুন ব্রাউজার এডজ। এরপর থেকে নতুন ব্রাউজারের উপরে মনোনিবেশ শুরু করে মার্কিন সংস্থাটি। যে কারণে ধীরে ধীরে ইন্টারনেট এক্সপ্লোরারের দিকে নজর আরও কমে যায় মাইক্রোসফটের। ফলাফল ব্যবহারকারী শূন্য হতে থাকে এক সময়ের জনপ্রিয় ব্রাউজারটি।

২০২১ সালের আগস্টে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ হয়েছিল। এর আগে ২০২০ সালের নভেম্বরে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করে মাইক্রোসফট টিমস। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট সত্যি হলে আগামীকাল অর্থাৎ ২০২২ সালের ১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট।

১৯৯০ ও ২০০০ সালের দিকে যারা বাড়ি, স্কুল অথবা অফিস থেকে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেন তাদের সবারই ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে ৯০ দশকের প্রজন্ম হয়তো আজ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে না। তবে ইন্টারনেট ব্যবহার করতে শেখা, বুকমার্ক করা, প্রথম ইমেল অ্যাকাউন্ট খোলাসহ নেটদুনিয়ায় হাতেখড়ি হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমেই। অনেকেই পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন এই খবরে। সূত্র: ইকোনোমিক টাইমস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102