মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাষ্ট্রপতি ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্ধ্যায় বঙ্গভবনে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। 

এসময় জনশুমারি ও গৃহগণনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা  খুবই গুরুত্বপূর্ণ। 
রাষ্ট্রপতি শুমারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102