বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বিশিষ্ট ব্যবসায়ী এম এ গণি’র মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্ক : লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, ইউকেবিসিসিআই’র অন্যতম পরিচালক স্বনামধন্য ব্যবসায়ী এম এ গণি’র মৃত্যুতে ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, এম এ গণি রবিবার (৫ জুন) সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর । তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনী ও বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রাম। তিনি গ্রেটার লন্ডনের হ্যারোতে বসবাস করতেন।

বিলেতের কারি ইন্ডাস্ট্রিতে মরহুম এম এ গনির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে । তিনি ছিলেন লন্ডনের রাজস্হান রেস্টুরেন্ট গ্রুপের অন্যতম পরিচালক ও টেমস তান্দুরীর স্বত্বাধিকারী। আমৃত্যু তিনি ছিনেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সিনিয়র সদস্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102