বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ৪১০ জন হজযাত্রী নিয়ে রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে এসে পৌঁছেছে। এসময় সৌদি ও বাংলাদেশের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিমান বন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার প্রফেসর আব্দুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিষ্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এর প্রেসিডেন্ট আবদুল আজির বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরাহর জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমান বন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসময় বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে সাদর অভ্যর্থনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের অন্যান্য কর্মকর্তাগণ। 

আগত হজ যাত্রীদেরকে বিমান বন্দরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসময় হজযাত্রীদের চকলেট, জুস, পানি পরিবেশন করা হয়। বাংলাদেশি হজ যাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আগত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ৪১০ জন যাত্রী নিয়ে পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102