মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

খালেদা, বিশ্বব্যাংকও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংককে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হবে। এছাড়া দেশের সব বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করা হবে।

আজ শনিবার (৪ জুন) মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। এখন তিনি তো সাজাপ্রাপ্ত। বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে তাকে আমন্ত্রণ করবো। একই সঙ্গে বিরোধীদের সবাইকে পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে। বিএনপি নেতারাও পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন ও বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটা বড় দল। আমরা চাই তারা নির্বাচনে আসুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে।

শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ভোরের কাগজ

এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা, সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।

অনুষ্ঠানে নারী প্রশিক্ষণার্থীদের ষষ্ঠ ব্যাচে মোট ১০ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গেরসহ মোট ১১ জন প্রশিক্ষণার্থী ছিলেন। উত্তরা, আশকোনা ও নিকেতনে অবস্থিত ব্র্যাক ড্রাইভিং স্কুলে তিন মাসের আবাসিক ও তিন মাসের শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে এবং পুলিশ ভেরিফিকেশন শেষে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশাসন এবং সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ব্র্যাক জেন্ডার কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, বিশ্ব ব্যাংক ঢাকার কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেকে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102