মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

কাল শুরু হবে বাজেট অধিবেশন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হবে রোববার (৫ জুন) বিকেল ৫টায়। গত ১৮ মে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।

গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাবের (সাধারণ) উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102