বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের গির্জার বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইওয়ায় গির্জার বাইরে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনবিসি নিউজের।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অ্যামেসের কর্নারস্টোন গির্জার বাইরে এ গুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। স্টোরি কাউন্টির শেরিফের ক্যাপ্টেন নিকোলাস লেনি এ তথ্য নিশ্চিত করেছেন।

যে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে তিনি হামলাকারী। অধিকতর হামলার ঝুঁকি নেই বলে জানান নিকোলাস লেনি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হামলার পর ৯১১ নম্বরে কলকারীরা জানান, পার্কিং লটে একজন বন্দুকধারী দু’জনকে গুলি করেন। শেরিফ পল এইচ ফিটজেরাল্ড বলেন, গির্জায় কলেজ ছাত্রদের একটি অনুষ্ঠান চলছিল। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

নিকোলাস লেনি জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে ছিল। বন্দুকধারী আত্মহত্যা করেছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। তিনি জানান, আইন প্রয়োগকারীরা আসার সময় তিনজন মারা গিয়েছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102