বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ব্রিটেনের রানির প্যারেডের সামনে ঝগড়া দুজন গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০ বছরপূর্তিতে ঐতিহ্যবাহী সামরিক প্যারেডের সামনে গিয়ে ‘ঝগড়া’ করায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল  বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের কাছাকাছি এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী প্যারেড দেখতে মল বুলেভার্দে সমবেত হন হাজার হাজার মানুষ। ভিড়ের মধ্য থেকে হঠাৎ দুই ব্যক্তি দৌড়ে গিয়ে প্যারেডের সামনে শুয়ে পড়েন। এদের মধ্যে একজনের হাতে ছিল একটি ব্যানার, অপরজনের মাথায় ছিল সোনালী রঙের মুকুট। মুহূর্তের মধ্যেই তাদের প্যারেডের সামনে থেকে সরিয়ে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ব্রিটিশ পুলিশ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছে, দ্য মলের আনুষ্ঠানিক রুটে প্রবেশের চেষ্টা করা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হাইওয়েতে বাধাদান সম্পর্কিত আইনে  গ্রেফতার করা হয়েছে তাদের। আমাদের কর্মকর্তারা ঘটনাটি দ্রুত সামলে নিয়ে আবার নির্ধারিত জায়গায় ফিরে গেছেন।

ব্রিটেনে প্রতিবছর রানির জন্মদিন উপলক্ষে ‘ট্রুপিং দ্য কালার’ নামে পরিচিত এই সামরিক প্যারেডের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে প্রায় দেড় হাজার সেনা ও কর্মকর্তা অংশ নেন ।১৯৮৬ সাল পর্যন্ত ঘোড়ার পিঠে চড়ে নিজেই প্যারেডে অংশ নিতেন রানি এলিজাবেথ। এর বছর পাঁচেক আগে এক ব্যক্তি তার দিকে ছয়টি ফাঁকা গুলি ছোঁড়েন। এতে চমকে ওঠা ঘোড়াটি সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল রানিকে। ওই ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102