সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৩১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বুধবার (১জুন) দুপুরে পৌর শহরের বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা  জরিমানা করেছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাক্তার আব্দুল্লাহ আল মুনইম, স্যানিটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন, সহযোগি স্যানিটারি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ও পেশকার উপজেলা ভুমি অফিস মশিউর রহমান সহ থানা পুলিশের একটি টিম। 

পৌর শহরে অবস্থিত আল-মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা, ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, সেন্ট্রাল ডিজিটাল ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা,এবং  মা ও শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।   

র্নিবাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা- এ প্রতিনিধিকে বলেন, অনুমোদনের কাগজপত্র সহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট  ক্লিনিক গুলোকে সকল প্রকার কাগজপত্র ঠিক করার জন্য নির্দিষ্ট সময় বেধে দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102