মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪৩ কর্মকর্তা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102