বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

আফ্রিকার দেশ চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ১০০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির চাদে। বিবিসির খবরে বলা হয়, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়।

জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম জানান, দুই শ্রমিকের তর্ক থেকে শুরু হওয়া ভয়াবহ এ সংঘর্ষ এতগুলো মানুষের প্রাণহানি হয়। ঘটনাস্থল রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার একটি অসম ও কার্যত আইনহীন এলাকা তিবেস্তি পর্বতমালা।

প্রায় ১০ বছর আগে চাদের তিবেস্তি পর্বতমালায় স্বর্ণখনি পাওয়া যায়। তারপরই চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে সেখানে ব্যাপক হারে খনি শ্রমিকদের আগমন ঘটে। সেখানে শ্রমিকদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং প্রায়ই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে।

ইয়াইয়া ব্রাহিম জানিয়েছেন, এবার মরিটানিয়া ও লিবিয়ার শ্রমিকরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। চাদের মানবাধিকার কমিশনের প্রধান মহামাত নুর ইবেদু এএফপিকে বলেছেন, লড়াই শুরু হওয়ার পর সরকার বাহিনী পাঠিয়েছিল, তারাই মানুষের ওপর গুলি চালায়।

ঘটনাটি গত বুধবার প্রথম প্রকাশ্যে আসে। তখন চাদের যোগাযোগমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহতও হয়েছেন।

চাদের প্রতিরক্ষামন্ত্রী এএফপি-কে ফোনে ঘটনাস্থল থেকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ওই অঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী মিলিটারি কমান্ড রেসকিউ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, সেখানে নিরাপত্তা বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102